1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

এতদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই: পাপন

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ Time View

বাংলার অকাশ ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণ হচ্ছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছেন টাইগাররা।

আর এই সিরিজে দলে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

দলে ছিলেন না পঞ্চপাণ্ডব তারকাদের কেউ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো সিনিয়রদের অনুপস্থিতি টের পেতে দেয়নি সোহানের দল।

এদিকে ওপেনিংয়ে সাব্বির রহমান ভালো না করলেও মেহেদী হাসান মিরাজ নিজেকে মানিয়ে নিয়েছেন।

এ সিরিজ জয়ের পর নাজমুল হাসান পাপন মনে করেন, ক্রিকেটের এ ফরম্যাটে অনেক অপশন খুঁজে পেয়েছেন টিম ম্যানেজমেন্ট। পাইপলাইনেও খেলোয়াড়ের অভাব নেই বলে মন্তব্য বিসিবি সভাপতির।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘এই যে এত খেলোয়াড়। এতদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে ট্রাই করতে চাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহান চোটে পড়েছিল, অপশন ছিল না।  এখন অনেক অপশন। তো অন্যরা খেলেছে ওদের দেখে মনে হয়েছে ওদের ভবিষ্যৎ আছে।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমি ভাবছি পেস বোলিংয়ে কাকে রেখে কাকে খেলাব! আমি এখনো শিওর না। মানে আগে যেমন অপরিহার্য কিছু নাম ছিল, এখন আর অপরিহার্য বলে কিছু নেই। শরিফুল খুবই ভালো বল করছে, তাসকিন ভালো বল করছে, এবাদতও ভালো বল করছে এবং আমার জানামতে হাসান মাহমুদ যদি ফিট থাকে তা হলে নিশ্চিতভাবে ও খেলছে। অপশনগুলো অনেক বেশি এখন। এটা একটা ভালো দিক।’

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT