1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ট্রিপল হত্যাকাণ্ডে প্রধান আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে সভা ও র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরের ত্রিমুখী হত্যা মামলার মূল অভিযুক্ত আকাশ মোল্লা আটক আলফাডাঙ্গায় ঘরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে কোদাল হামলায় তিনজন নিহত, আহত একজন কালবৈশাখীর তাণ্ডবে বগুড়ায় গাছচাপায় প্রাণ গেল পান ব্যবসায়ীর যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, কয়েক অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ

সাকিবকে ‘কিংবদন্তি’ খেতাব দিলেন বাবর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ জানুয়ারি পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষেই ঢাকার বিমানে উঠেছিলেন বাবর আজম। সোমবার রাতে ঢাকায় পৌঁছানোর পর মঙ্গলবার বিপিএলের দল রংপুর রাইডার্সকে ম্যাচও জিতিয়েছেন তিনি।

রংপুরকে ৪ উইকেটে জয় এনে দেওয়ার আগে টিভি সম্প্রচারকদের নিউজিল্যান্ড থেকে ঢাকা আসার অভিজ্ঞতা শেয়ার করছিলেন বাবর। অভিজ্ঞতা শেয়ার করার সময়ই সাকিব আল হাসানের উচ্চ প্রশংসা করেছেন তিনি। রংপুর দলের সতীর্থকে ক্রিকেটের কিংবদন্তি বলে সম্বোধন করেছেন পাকিস্তানি ব্যাটার।

চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে না গেলে মঙ্গলবার বাবরের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা ছিল সাকিবের। সতীর্থকে জয়ের ম্যাচে না পেলেও বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে বাবর মূল্যায়ন হচ্ছে এমন, সে একজন কিংবদন্তি। খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটারও। অনেক ভালো অভিজ্ঞতা আছে তার। আমি মনে করি আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের একজন সাকিব আল হাসান আছে।

আর দীর্ঘ ভ্রমণের বিষয়ে বাবর বলেছেন, দীর্ঘ বিমানযাত্রা শেষে এসেছি। এখানে আসতে দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করেছি। ম্যাচে খেলতে উন্মুখ আছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সব সময়ই উঁচুতেই থাকে। সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।

প্রথম ম্যাচ খেলতে নামার পর বাবরের চাওয়া পূরণও হয়েছে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষেও কিউই সফরের ছন্দটা ধরে রেখেছেন তিনি। সিরিজের প্রথম তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এবারের বিপিএলে নিজের প্রথম ইনিংসেও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন তিনি।

৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে যে দলের বিপক্ষে আজ রংপুরকে জয় এনে দিয়েছেন বাবর সেই দলটি আবার তার সাবেক ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে প্রথমবার যখন বিপিএল খেলতে এসেছিলেন সে সময় সিলেট স্ট্রাইকার্সের হয়েই খেলেছিলেন পাকিস্তানি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT