1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

মার্টিনেজের অঙ্গভঙ্গির জেরের কারনে ফিফা বদলাতে পারে পেনাল্টির নিয়ম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View
সংগৃহিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতেছে আর্জেন্টিনা দল। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি’মারিয়াদের হাত ধরে স্বপ্ন সফল হয়েছিল আর্জেন্টিনার। কাতারে ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা দল। সেই ফাইনালেই তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আচরণ ঘিরে উঠেছে বারবার প্রশ্ন।

গোল্ডেন গ্লাভস জেতার পরে তার অশ্লীল উদযাপনে উঠেছিল সমালোচনার ঝড়। পেনাল্টি শুট আউটে তার করা একাধিক কৌশলের কারণে বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম। এমনটাই ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে এক রিপোর্টে লেখা হয়েছে।

 

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ফাইনালে নানা অঙ্গভঙ্গিতে বিপক্ষের পেনাল্টি নিতে আসা ফুটবলারকে বারবার বিভ্রান্ত করেছেন মার্টিনেজ। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পিছনে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকাও কম নয়। অনেকেই মনে করেন ফরাসি ফুটবলারদের মনোসংযোগ ভাঙতে মার্টিনেজের এই অঙ্গভঙ্গি যথেষ্ট ছিল। ভবিষ্যতে যাতে আর্জেন্টিনীয় গোলকিপারের মতন কাজ কেউ করতে না পারেন সেই জন্য এখন থেকেই সচেষ্ট হয়েছে আন্তর্জাতিক এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) বোর্ড।

 

পেনাল্টির সময়ে বলবৎ থাকা নানা নিয়মে বড়সড় বদল আনা হতে পারে। গোলরক্ষকদের জন্য কঠিন হতে পারে সময়। এমনটাই জানানো হয়েছে।-

 

প্রসঙ্গত চলতি বছরের মার্চেই লন্ডনে বোর্ড মিটিং রয়েছে আন্তর্জাতিক এফএ বোর্ডের। সেখানে লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। স্পোর্টসম্যানশিপ স্পিরিট বজায় রাখতেই এমনটা করা হবে। যাতে ছলচাতুরি করে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি মাথায় রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT