1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের ঐতিহ্যবাহী কবর স্থান সংলগ্ন জামে মসজিদের তিনতলা ফাউ‌ন্ডেশ‌ন এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌ে‌ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

আজ শুক্রবার (১৮ নভেম্বর ২০২২) সকাল ৯টায় কানাইপুর ইউ‌নিয়‌নের কাশিমাবাদ ঐ‌তিহ‌্যবাহী কবরস্থান সংলগ্ন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের তিনতলা ফাউ‌ন্ডেশনের ভি‌ত্তিপ্রস্তর এর উ‌দ্ধোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন প‌রিষ‌দের বারবা‌র নির্বা‌চিত চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মস‌জিদ কমি‌টির সভাপ‌তি ও ইউপি সদস্য রকিবুল আলম খান, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, কোষাধ‌্যক্ষ জব্বার মীর, মসজিদের দাতা সদস্য আব্দুল খালেক মাতুব্বর, উসমান শেখ। এছাড়া মোঃ শেখ মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ তছিরউদ্দীন ফাউন্ডেশন, মোঃ শফিকুল ইসলাম, রাজ্জাক বয়াতি, সিদ্দিক মাতুব্বর, ফজলুল হক মোল্লা, মোঃ ইউসুফ শেখ, মোস্তফা শেখ, পল্লী প্রানী চিকিৎসক শফিউদ্দিন শফি, আবুল কালাম শেখ, হারুন মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইনামুল হাসান মাসুম সহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য কয়েক যুগ পূর্বে থেকেই অবস্থিত কাশিমাবাদ ঐ‌তিহ‌্যবাহী কবরস্থান। কবর স্থান সংলগ্ন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের স্থাপিত বয়স আনুমা‌নিক প্রায় ৪ বছর।

উদ্বোধনে দেশ ও জাতির কল্যাণ সহ সমগ্র কবর বাসীর মাগফেরাত কামনা এবং অত্র মসজিদের সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও বিশেষ মোনাজ‌াত করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন উক্ত মস‌জি‌দের ইমাম মাওলানা এনায়েত হোসেন মোল্লা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT