1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, শিক্ষক-কর্মকর্তাসহ আহত ১০ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধ ছিনতাইকারী জ্বালানি সংকট নিরসন ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা সম্ভব নয়: বিডা চেয়ারম্যান ফরিদপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবি ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ১১৩৬ মধুখালীতে রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৬ Time View

প্রথম ম্যাচে জিতে ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিক শ্রীলংকা।

বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৬১ রান করা দলটি এরপর ৩৯ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট।

১৮.৩ ওভারে মাত্র ১০০ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে করেন শামিমা সুলতানা ও সোবহানা মুস্তারি। ১৬ ও ১৪ রান করে করেন রুবায়া হায়দার ও মুরশিদা খাতুন। বাকি ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

১০১ রানের লক্ষ্য তাড়া করতে নমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা নারী ক্রিকেট দল।

রান তাড়ায় শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলে স্বাগতিকরা। দলের জয়ে আতাপাত্তু করেন ৩৩ রান, ২৯ ও ২০ রানে অপরাজিত থেকে দলের জয়  নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্শিথা ও কাভিশা ২০*।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১০০/১০ ( শামিমা ১৮, সোবহানা ১৮, রুবাইয়া ১৬, মুর্শিদা ১৪)

শ্রীলংকা: ১৮.৩ ওভারে ১০১/৩ (আতাপাত্তু ৩৩, হার্শিথা ২৯*, কাভিশা ২০*)।

ফল: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT