1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

বৃদ্ধকে হত্যা করার অভিযোগ ফরিদপুরে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে শামছুল মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত ইন্তাজউদ্দিন মোল্যার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী নওশের মোল্যার ছেলে মতিয়ার মোল্যা, মনিরুল মোল্যা, শহিদুল, ইলিয়াস ও দাউদ মোল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অপর প্রতিবেশী গোলাম সরোয়ারের ছেলে রফিকুল ইসলামের জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে শামছুল মোল্যা ও শহিদুলের সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শনিবার বিকেলে শামছুল মোল্যা ও তার ছেলে আব্দুল্লাহ আল মাহমুদের সাথে নওশের মোল্যার ছেলেদের কথা কাটাকাটি হয়।

পরে রাত ৮টার দিকে মসজিদে এশার নামাজ শেষে শামছুল ও আব্দুল্লাহ বাড়ি ফিরছিল। পথিমধ্যে নওশের মোল্যার ছেলেরা তাদের উপর আক্রমণ করে। আত্মরক্ষায় তারা দৌড়ে নিজেদের বাড়িতে আশ্রয় নেয়। পরে মতিয়ার ও মনিরুল ঘরে ঢুকে আব্দুল্লাহকে না পেয়ে শামছুল মোল্যা ও তার স্ত্রীর উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের আঘাতে জ্ঞান হারান বৃদ্ধ শামছুল মোল্যা। পরে পরিবার ও আশপাশের লোকজন উদ্ধার করে তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামছুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করে দৈনিক বাংলার আকাশ নিউজকে বলেন, গোলাম সরোয়ারের ছেলে রফিকুল ইসলামের ইন্ধনে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মারপিট করে আমার বাবাকে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই শামছুল মোল্যা মারা যান। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শুনেছি কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। একজনের মারা যাওয়ার খবর পেয়ে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT