1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ স্পেশাল ফোর্স মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য রুহুল কবির রিজভীর বগুড়া থেকে ঢাকায় ফিরছে সোহেল খানের মরদেহ, গ্রামের বাড়িতে শেষ বিদায়

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৭১ Time View

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ফেরানোর পাশাপাশি মাত্র চার রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রিচার্ড এনগারাভা।

শেষ ওভারে ২৮ রানের প্রায় অসম্ভব সমীকরণ মেলানো সম্ভব হয়নি। ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ভয়ডরহীন ক্রিকেট খেলেও তারুণ্যের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না নুরুল হাসানের দল। ছয় উইকেটে ১৮৮ রানে থামেন সফরকারীরা।

শনিবার হারারেতে প্রথম টি–টোয়েন্টি তে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

আজ দ্বিতীয়বারের মতো স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই একই ভেন্যু হারারেতে, একই সময় বিকাল ৫টায়।

এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসাবে বাঁচা–মরার লড়াই।

সিরিজ বাঁচাতে অবশ্য দলে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আহৃত

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT