1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের নোটিশ জারি: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও স্ত্রীর ৩ কোটি টাকার সম্পত্তি অনুসন্ধানাধীন ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট

দিল্লীতে বাংলাদেশি আসিফের ঝড়ো ব্যাটিং

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৪৫ Time View

ভারতের দিল্লিতে ‘খেলো বাংলাদেশ বনাম খেলো ইন্ডিয়া’ তিন দিনব্যাপী আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অসামান্য কৃতিত্ব অর্জন করলেন টঙ্গীর মিনহাজুল আবেদীন আসিফ।

দিল্লির রোটাক হরিয়ানা স্টেডিয়ামে গত ৫-৭ জুন অনুষ্ঠিত খেলায় মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির ওপেনার মিনহাজুল আবেদীন আসিফ ম্যান অব দ্য ম্যাচ ও গেম চেঞ্জারের মেডেল অর্জন করেন।

শনিবার দেশে ফিরে ক্রিকেটার আসিফ জানান, খেলার প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান এবং ইন্ডিয়া ১০ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। এতে বাংলাদেশ ২৪ রানে জয়ী হয়। এ ম্যাচে আসিফ দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ১২টি ছক্কা এবং ৮টি চারসহ ৬০ বলে ১২৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।

দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ দল হেরে গেলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২ রানে জয়লাভ করে। এতে বাংলাদেশ টিম সিরিজ জেতার গৌরব অর্জন করে।

খেলো বাংলাদেশ দলকে পরিচালনা করেন খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার, পার্থ কিবরিয়া, মুক্তি খান ও ক্যাপ্টেন পারভেজ হাসান। ম্যাচসেরা ফিল্ডিং পুরস্কার পান সাব্বির আহমেদ ও মাহাবুবুল আলম।

এ ব্যাপারে মিনহাজুল আবেদীন আসিফ বলেন, বিদেশের মাটিতে টি-২০ ম্যাচে ভালো খেলতে পেরে আমাদের টিমসহ আমরা খুবই আনন্দিত। আমরা ক্রিকেট খেলার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে চাই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার বলেন, আসিফ ভারতের মাঠে আশাজাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। প্রথমবার তাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে, সে ব্যাটে-বলে সমন্বয় রেখে এত সুন্দর খেলা উপহার দিতে পারবে। জাতীয় দলে খেলতে পারলে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।

প্রসঙ্গত, মিনহাজুল আবেদীন আসিফ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের একমাত্র ছেলে। এর আগেও তিনি দেশের মাটিতে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT