1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

জনি ডেপকে দেওয়ার মতো টাকা নেই অ্যাম্বারের কাছে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৩০ Time View

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা জনি ডেপের করা মানহানির মামলায় হেরে গেছেন অ্যাম্বার হার্ড। এ মামলায় অ্যাম্বারকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত।

কিন্তু অ্যাম্বারের এখন সেই টাকা দেয়ার ক্ষমতা নেই। অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন, আর্থিক অবস্থা ভালো নয় অ্যাম্বারের।

মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড।

স্ত্রী আম্বারের অভিযোগ ছিল, জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন। ২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্ট–এ একটি উপসম্পাদকীয় লেখেন অ্যাম্বার হার্ড।

স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, পত্রিকায় এ নিয়ে নিবন্ধ লেখায় সাবেক স্ত্রীর নামে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ।পরে হার্ড উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।

ছয় সপ্তাহব্যাপী এই হাই-প্রোফাইল শুনানি শেষ হয় গত বুধবার। এরপর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে সাত-সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত রায়ে জয় হয় জনি ডেপের।

শুনানি চলার সময়ই জানা যায় অ্যাম্বার হার্ডের আর্থিক সমস্যার কথা। রায়ের পর অভিনেত্রীর আইনজীবী বলেন, হার্ড কোনোভাবেই ক্ষতিপূরণের অর্থ প্রদানে সক্ষম নন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT