1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার হোঁচট

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বড় জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।

নিয়মরক্ষার হলেও এই ম্যাচের ওপর নির্ভর ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ‘বি’ গ্রুপের সেই লড়াইয়ে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। জয় না পেলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত বাছাই নিশ্চিত করে।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের সপ্তম মিনিটেই উরুগুয়ের জালে বল জড়ায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের শুভ সূচনা এনে দেন বালতাসার লুইস রদ্রিগেজ। চার মিনিট পর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যারন ফ্যাকুন্ডো কুইরোজের গোলে ১১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের ১৯তম মিনিটে লুসিয়ানো রদ্রিগেজের গোলে ব্যবধান ২-১ এ নামায় উরুগুয়ে। কিন্তু ২৫তম মিনিটে তা ৩-১ ব্যবধানে নেয় আর্জেন্টিনার ফ্রান্সিসকো অগাস্টিন গঞ্জালেজ। প্রথমার্ধে ৪১ মিনিট পর্যন্ত ব্যবধানটাও এমন ছিল। তবে বিরতির ৯ মিনিট আগে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বার বল জড়ান উরুগুয়ে। সিজার আরাউজো গোলে ব্যবধান নামায় ২-১ এ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের সন্ধানে থাকে দুই দল। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের মাতিয়াস আবল্ডো গোল করে ম্যাচ ফলাল নির্ধারণ করেন ৩-৩ এ। শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

চলমান প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের জন্য চার দল নিশ্চিত হয়েছে। গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে ব্রাজিল ও স্বাগতিক ভেনেজুয়েলা। আর গ্রুপ ‘বি’ থেকে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

মূল বাছাইপর্বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ভেনেজুয়েলার সঙ্গে ৫ ফেব্রুয়ারি। একইদিন  ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। ৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনা প্রতিপক্ষ প্যারাগুয়ের এবং ব্রাজিলের ভেনেজুয়েলা। সবশেষ ১১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

চূড়ান্ত পর্বের চার দল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT