1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডেট করবেন পাক অভিনেত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। গত শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ২ উইকেটে ১৫৫ রান করে ভালো পজিশনেই ছিল পাকিস্তান। এর পর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯১ রানেই অলআউট হন বাবর আজমরা।

এদিকে এবারের তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মা বাহিনী। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সাকিবের দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ উড়তে থাকা ভারত। আগামীকাল পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে এক ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।

গত শনিবারের ভারতের কাছে হারের পর থেকেই ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। ‘ভীতু’ বাবর আজমদের কাঠগড়ায় তুলছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইটবার্তায় ঘোষণা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তা হলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

আগামীকালকের ম্যাচে পরিষ্কার ফেভারিট ভারত। তবে বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেহার, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT