1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত সদরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে নতুন মেডিকেল কলেজ অনুমোদন, দেশে সরকারি কলেজ ৩৮টি ঈদযাত্রায় ট্রেনের টিকিটে হাহাকার: পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধাঘণ্টায় ৯৪ লাখ হিট দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টা: ইমামের ৭ বছরের কারাদণ্ড চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার: সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন আফ্রিদি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

কিছু দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পথ থেকে সরে দাঁড়িয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান জাতীয় দলের তারকা পেসার শাহিন আফ্রিদির সঙ্গে তার বড় মেয়ের বিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

 

আগামী মার্চে আফ্রিদির বয়স হবে ৪৩ বছর। এসব কিছু দেখলে মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারে মানুষটাকে আর ক্রিকেটে দেখা যাবে না। তবে নামটা যে ‘বুম বুম’ শহিদ আফ্রিদি। তার পক্ষেই এই বয়সেও মাঠে ফেরা সম্ভব।

 

আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। এর পর বেশ কয়েকবারই খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে প্রতিবারই মাঠে ফিরেছেন। ফিরছেন আবারও। আগামী ৫ ফেব্রুয়ারি পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন আফ্রিদি।

 

আফ্রিদির এবারের ফেরা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে জালমি। এ ম্যাচে খেলবেন আফ্রিদি। শুক্রবার খবরটি নিশ্চিত করে টুইট করে পেশোয়ার জালমি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT