1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

কারাগার থেকে জামিনে মুক্তি সালথা উপজেলা চেয়ারম্যান

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৪২ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

 অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। আজ রোববার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন তার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইকোর্ট থেকে গত বুধবার জামিন পান তিনি। রোববার দুপুরে তিনি ফরিদপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে ছয়টা মামলা দায়ের করা হয়। তার সবকটিতে আদালত থেকে জামিনে রয়েছেন তিনি। সর্বশেষ ৩২(২১) মামলায় হার্ইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। প্রসঙ্গত, গত ০৮ জুলাই সন্ধ্যার দিকে উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সে সময় তিনি দৌঁড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে, হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের।
এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধর করে। এতে তারা আহত হন বলে অভিযোগ ওই মুক্তিযোদ্ধা পরিবারের। পরে ঘটনার বিষয় উল্লেখ করে গত ০৯ জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন জয়গুন বেগম। সেই মামলায় গত ১৩ জুলাই ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন।
এ সময় ওই আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান
মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে মামলায় অন্যদের সবার জামিন হলেও তিনি জামিন পাননি তখন। এরপর ওয়াদুদ মাতুব্বর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা দায়ের করে কিছু ভুক্তভোগী। সর্বশেষ সালথার আলোচিত সহিংস তাণ্ডব মামলায় চার্জশিট দেয় পুলিশ।
সেখানে চার্জশিটভুক্ত আসামি ছিলেন ওয়াদুদ মাতুব্বর। কয়েক দফা ফরিদপুর জর্জ কোর্ট ও হাইকোর্টে জামিন আবেদন করলেও জামিন নামঞ্জুর হয় তার। পরবর্তীকালে বুধবার হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।আজ ১৩ নভেম্বর জেলা কারাগার থেকে মুক্তি পেলেন মো. ওয়াদুদ মাতুব্বর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT