1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্যমাত্রা আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটে সিগারেটের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের উদ্যোগ মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ নববধূ সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন বাজেটে আসতে পারে নতুন করনীতি, ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কিনতে লাগতে পারে টিআইএন গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হবে: মির্জা ফখরুল ছয় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন জনবল সংকটে ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর, অচল আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল

ছয় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশের ৬৩ জেলার ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে। চিকিৎসা ব্যয়ের ভারে ন্যুব্জ দরিদ্র পরিবারগুলোর জন্য এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা অব্যাহত রাখতে সরকারের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে অর্থ ছাড় করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা ব্যয়ের তুলনায় বরাদ্দের পরিমাণ সীমিত হলেও এটি দরিদ্র রোগীদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। দ্রুত উপকারভোগীদের হাতে অর্থ পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা ভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে ৬২৫ জন রোগীর জন্য ৩ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, বগুড়া ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।

রাজশাহী, পাবনা, নওগাঁ ও সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলাগুলোও এ কর্মসূচির আওতায় এসেছে। পাশাপাশি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মতো পার্বত্য জেলার রোগীরাও চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

সমাজসেবা অধিদফতর জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যয় করতে হবে। অর্থ ব্যবহারে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে।

সরকারের এই সহায়তা কর্মসূচি দেশের দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT