1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্যমাত্রা আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটে সিগারেটের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের উদ্যোগ মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ নববধূ সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন বাজেটে আসতে পারে নতুন করনীতি, ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কিনতে লাগতে পারে টিআইএন গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হবে: মির্জা ফখরুল ছয় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন জনবল সংকটে ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর, অচল আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন গোপালগঞ্জের হাফিজা খানম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় মূল্যায়নে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের শিক্ষিকা হাফিজা খানম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ৯৯ নম্বর নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

বিভাগীয় বাছাই কমিটির মূল্যায়নে এই কৃতিত্ব অর্জনের মাধ্যমে তিনি ঢাকা বিভাগের সেরা সহকারী শিক্ষিকার মর্যাদা লাভ করেন। এর আগে জেলা পর্যায়ের মূল্যায়নেও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

বিভাগীয় পর্যায়ের ফলাফলে জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ড এবং সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে ক্লাস্টার ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের জেলা পর্যায়ে মূল্যায়ন করা হয়। পরে বিভাগীয় কমিটির চূড়ান্ত মূল্যায়নে হাফিজা খানম সর্বোচ্চ স্থান অর্জন করেন।

শিক্ষাক্ষেত্রে তার অবদান এর আগেও স্বীকৃতি পেয়েছে। তিনি ২০২২ ও ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী সহকারী শিক্ষক নির্বাচিত হন। এছাড়া ২০২৪ সালে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এবার তিনি বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে নতুন সাফল্যের মাইলফলক স্পর্শ করলেন।

এই অর্জনের প্রতিক্রিয়ায় হাফিজা খানম বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি একজন শিক্ষকের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের আশা, জাতীয় পর্যায়েও তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় অর্জন বয়ে আনবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT