1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে ১৬টি প্রকল্প উপস্থাপন, উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব অবকাঠামো খাতে ঢাকার সড়কে এআই ক্যামেরা নজরদারি শুরু, ট্রাফিক ব্যবস্থায় নতুন উদ্যোগ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পঞ্চম শ্রেণি সমাপনী পর্যায়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসন্ন ঈদুল আজহা-র আগেই প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্য থাকলেও খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে দ্রুত কাজ শেষ করে ঈদের আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে চলতি বছরের ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এতে অংশ নেয় প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাড়ে ৫ লাখ এবং বেসরকারি (কিন্ডারগার্টেন) পর্যায়ের প্রায় ৯০ হাজার।

অধিদফতরের প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় খাতা মূল্যায়ন প্রক্রিয়া সময়সাপেক্ষ হয়ে পড়েছে। ফলে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে নির্ধারিত কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ১৬ হাজার ৫০০ বৃত্তি নির্ধারণ করা হয়েছে।

মোট বৃত্তির মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিতরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। এ সুবিধা পঞ্চম শ্রেণি পাসের পরবর্তী দুই বছর পর্যন্ত বহাল থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অর্থ মন্ত্রণালয়-এর অনুমোদন পেলে আগামী বছর থেকে নতুন হার কার্যকর হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT