1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, শিক্ষক-কর্মকর্তাসহ আহত ১০ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধ ছিনতাইকারী জ্বালানি সংকট নিরসন ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা সম্ভব নয়: বিডা চেয়ারম্যান ফরিদপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবি ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ১১৩৬ মধুখালীতে রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে জেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চিকিৎসকদের কাছে ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে চিকিৎসা ব্যবস্থাকে সহায়তা করে থাকেন। তবে বিভিন্ন সময়ে তারা অবমূল্যায়ন, হয়রানি এবং অনিরাপদ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা পেশার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং সম্মানজনক পরিবেশ গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

জেলা ফারিয়ার সভাপতি মৃধা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT