1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলের নির্মম মৃত্যু

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২২ Time View
Oplus_16777216

 সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যান। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুরজাহান হোটেলের সামনে পৌঁছালে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT