1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চিকিৎসক সমাজের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়ন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত হাসপাতাল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত চিকিৎসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানান।

চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধি, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের জন্য সমমানের ভাতা নির্ধারণ, স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, চিকিৎসক পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।

বক্তারা দাবি করেন, চিকিৎসা পেশার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।

এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, ট্রেইনি চিকিৎসক এবং বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT