1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

৫ বলে ৫ ছক্কা, রশিদ খানকে দেখালেন পোলার্ড ফুরিয়ে যাননি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৬৮ Time View

১০০ বলের খেলা ‘দ্য হান্ড্রেডে’ ৬ বলে ওভার হয় না। প্রতিটি ওভারের জন্য বরাদ্দ ৫ বল। নয়তো ৬ বলে ৬ ছক্কা খাওয়ার লজ্জার রেকর্ডটায় নিজের নাম দেখতে হতো রশিদ খানকে। সেটি না হলেও এমন বাজে ওভারের কথা নিশ্চয়ই খুব সহসা ভুলতে পারবেন না তিনি। দীর্ঘ দিন মনে রাখবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কাইরন পোলার্ডকে।

ক্রিকেটের পাঠ চুকিয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন পোলার্ড। সেই তিনিই কিনা ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সময়ের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খানের ওপর। দীর্ঘ ক্যারিয়ারে এমন মার কখনই হজম করতে না হওয়া রশিদের জন্য যে এই ম্যাচ ভুলে যাওয়াটা কঠিনই বটে।

দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে পোলার্ডের সাউদার্ন ব্রেভের মুখোমুখি হয়েছিলেন রশিদ খান। নির্ধারিত ১০০ বলে স্কোরবোর্ডে ১২৬ রান জমা করেছিল রশিদের ট্রেন্ট রকেটস। যেই লক্ষ্য তাড়া করতে নেমে হারের দ্বারপ্রান্তে ছিল সাউদার্ন ব্রেভ। পরে যা পোলার্ড তাণ্ডবে ১ বল ও ২ উইকেট হাতে রেখে টপকে গেছে ব্রেভ।

এদিন ম্যাচের ৮১ থেকে ৮৫তম বলটি করতে আসেন রশিদ খান। সেই ওভারেই ব্যাট হাতে রশিদ খানকে কচুকাটা করেছেন পোলার্ড। ৫ বলেই তুলেছেন ৩০ রান। যদিও পরে পোলার্ড রান আউট হয়ে ২৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরলে কঠিন হয়ে উঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হেসেছে পোলার্ডের দলই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT