1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

৩৩ বছর পর ওয়াকারের রেকর্ডের পাশে হাসারাঙ্গা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২৫ Time View

ইনিংসের তখন ৩১তম ওভারের শেষ বল, শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার শেষ ওভারেরও শেষ বল আর আয়ারল্যান্ডেরও শেষ উইকেট। আইরিশ ব্যাটার জশুয়া লিটলের ক্যাচ নিজেই তালুবন্দি করলেন হাসারাঙ্গা! একটি উইকেট, ঘটনা তিনটি, রেকর্ড একটি। আয়ারল্যান্ড অলআউট, শ্রীলংকার জয় নিশ্চিত এবং টানা তিন ওয়ানডেতে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড। সবই ঘটল ওই এক বলেই!

বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটি জিতেছে শ্রীলংকা। প্রত্যেক ম্যাচে শ্রীলংকার জয়ের সঙ্গে ফাইফার নেওয়া চালিয়ে গেছেন হাসারাঙ্গা। সেই প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট দিয়ে শুরু। এর পর ওমানের বিপক্ষে ১৩ রানে হাসারাঙ্গার শিকার ৫ উইকেট আর আয়াল্যান্ডের বিপক্ষে নিলেন ১০ ওভারে ৭৯ রানে ৫ উইকেট।
সর্বশেষ যখন টানা তিন ওয়ানডেতে এমন ঘটনা ঘটে, তখন জন্মই হয়নি ২৫ বছর বয়সি হাসারাঙ্গার। এর আগে টানা তিন ওয়ানডেতে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের। ৩৩ বছর আগে এই কীর্তি গড়েন তিনি।

১৯৯০ সালে প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন ওয়াকার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়াকারের বোলিং ফিগার ছিল ১৬ রানে ৫ উইকেট। পাঁচ দিনের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেন ৫২ রানে ৫ উইকেট।

হাসারাঙ্গার রেকর্ডের দিনে আইরিশদের ১৩৩ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলংকা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে গতকাল আইরিশদের বিপক্ষে আগে ব্যাট করে ৩২৫ করে লংকানরা। জবাবে ১৯২ রানে অলআউট হন আইরিশরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT