1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View
শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকীকরণ প্রকল্প এলাকা এবং নতুন পূবালী ব্যাংক শাখা ভবন।
শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংক শাখার উদ্বোধনকালে

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বর্তমানে পার্কটির সার্বিক ভৌত অগ্রগতি ৩০ শতাংশ বলে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এসব রাইড স্থাপনই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই পার্কটিকে একটি আধুনিক রূপ দিয়ে শিশুদের জন্য উন্মুক্ত করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ হিসেবে গড়ে তুলতে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন তিনি। পাশাপাশি রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণসহ শহরের সামাজিক উন্নয়নে বেসরকারি খাত ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সিএসআর তহবিলের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।

পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT