1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার ময়মনসিংহে ১১ দলীয় সমাবেশে মামুনুল হক, বিএনপিকে সতর্কবার্তা

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের (৩৫) বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের বাড়িতে কয়েকজন বহিরাগতকে নিয়ে গোপন বৈঠক চলছে—এমন খবর পেয়ে অভিযান চালায় শ্রীনগর থানা পুলিশ।

অভিযানে এসআই রাজ্জাক, এসআই শরিফুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাব্বির শেখকে আটক করে। এ সময় তার হাতে হাতকড়া পরানো হয়। পরে সেখানে উপস্থিত স্বজন ও অনুসারীদের হট্টগোলের সুযোগ নিয়ে তিনি হাতকড়াসহ পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

দীর্ঘ তিন ঘণ্টার অভিযানের পর রাতেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে সাব্বির শেখকে আবার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT