1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

হাইভোল্টেজ ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৫৪ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবারের ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। অপর গোলটি এসেছে হলান্ডের পা থেকে।

ইউনাইটেডের স্ট্রাইকার হইলুন্দ ইনজুরিতে থাকায় সিটির বিপক্ষে মার্কাস রাশফোর্ডকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান টেন হ্যাগ। যার ফল ম্যাচের শুরুতে পেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড।

পরে আর ছন্দে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের বাকি সময়ে কোনো প্রকার আক্রমণই করতে পারেনি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি।

এদিকে একের পর এক আক্রমণ করে ইউনাইটেডকে কোণঠাসা করে রাখে সিটি। তবে হাফটাইমের আগে গোলের দেখা পায়নি সিটিজেনরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউনাইটেড। বিরতি থেকে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিটি। বাকি সময়ে তিন গোল করে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে ফেলে সিটি।

মূলত ম্যাচের ৫৬তম মিনিটে ফোডেন সিটিকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশম্যান। খেলার ৮০ মিনিটে আলভারেজের পাস থেকে গোল করে সিটিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ফোডেন। পরে অতিরিক্ত সময়ে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন হলান্ড।

ম্যানচেস্টার ডার্বি জিতে লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের আরও কাছে চলে গেল সিটি। মোট ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা। আর সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। অন্যদিকে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইউনাইটেড।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT