1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য নিহত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৬৬ Time View

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলাধীন ধূলদী বাজার পাওয়ার প্লান্টসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান অসতর্কতাবশত কোনো গাড়ির পেছনে ধাক্কা লেগে সামনের কেবিন দুমড়ে মুচড়ে যায়। এ সময় কেবিনে থাকা বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট মো. আবুল বাসার ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সার্জেন্ট আবুল বাসারের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ঢাকা থেকে আগত কাভার্ডভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ফলে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় আবুল বাসার নিহত হন। কাভার্ডভ্যানের চালককে খুঁজে পাওয়া যায়নি।

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। কাভার্ডভ্যানটি করিমপুর হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT