1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল। সংগঠনটির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের বিদ্যমান কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রাজধানীর মৌচাক এলাকায় একটি সালিশ বৈঠক চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রের দাবি, বৈঠকের একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে হামলার ঘটনা ঘটে। এতে বিল্লাল হোসেন গুরুতর আহত হন। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT