1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্যখাতে দক্ষ জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সেবার মান উন্নয়ন ও সারাদেশে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ৪৮তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগ পান। এছাড়া ৪৪তম বিসিএসেও আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও ২৭তম বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, সংসদ সদস্য জয়নাল আবদিন-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ভ্যাকসিন ক্রয়ে। এছাড়া সিরিঞ্জ সংগ্রহ, পরিবহন ও শিপিং খরচেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়েছে।

তিনি বলেন, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত কোনো অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েনি। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সরকার সবসময় সতর্ক রয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT