1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

সেমিফাইনাল খেলার প্রত্যয় আফ্রিদির

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২১ Time View

ওয়ানডে ক্রিকেটে পেস বোলার হিসেবে দ্রুততম শত উইকেট শিকারের তালিকায় শীর্ষে বসেছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তানজিদ হাসান তামিমকে এলবিডব্লিউ করার মাধ্যমে নিজের শততম উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। মাত্র ৫১ ম্যাচেই একশ উইকেট শিকারের রেকর্ড গড়লেন শাহিন। ৫২ ম্যাচে এই রেকর্ড নিয়ে এতদিন শীর্ষে ছিলেন মিচেল স্টার্ক।

ব্যক্তিগত নতুন রেকর্ড গড়ে দলকে স্মরণ করে ম্যাচশেষে শাহিন বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই গড়া হয় এবং এটি আনন্দের যে আমরা পাকিস্তানের জন্য রেকর্ড গড়তে পারছি।’

সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন পাকিস্তান আছে পঞ্চম স্থানে। বিশ্বকাপে তাদের এখনো দুটি ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ও অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে।

পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট পাকিস্তানের চেয়ে দুই বেশি, আট করে। আর একটি ম্যাচ জিতলেই তাদের সমান হয়ে যাবে পাকিস্তান, যদি তারা আর না জেতে। কিন্তু নেট রান রেট হবে পাকিস্তানের মাথাব্যথার কারণ।

শাহিন বলেন, ‘আমরা এখনো শীর্ষ চারে থাকতে চাই। আজ আমাদের চেষ্টা ছিল ম্যাচটি দ্রুত শেষ করা এবং নেট রানরেট উন্নত করা। দল হিসেবে গত কয়েক ম্যাচে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। কিছু ব্যয়বহুল ভুল ছিল। কিছু ক্যাচ বাদ দেওয়া হয়েছিল এবং আরও ভালো ফিল্ডিং আরও ভালো ফলাফল আনতে পারত। আমরা এখনো টুর্নামেন্টে আছি এবং আমরা ভালো করার চেষ্টা করব।
শাহিন ভালো করলেও পাকিস্তান দলের বাকি পেসাররা বেশ রান খরচ করছেন। এ দুঃসময়ে শাহিন তাদের পাশেই আছেন।

তিনি বলেন, মোহাম্মদ ওয়াসিম দারুণ বোলিং করেছেন। সাদা বলের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারিস রউফ। লকি ফার্গুসনের মতো বোলাররাও রান দিচ্ছে। পেস বোলাররা এখানে একটু বেশি রান দিয়ে ফেলছে। হারিস কঠোর পরিশ্রম করছে, উইকেট নিয়েছে এবং আমরা আশা করি সে আরও উন্নতি করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT