1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

সুতিভোলা খাল হয়ে নৌকা যাবে আফতাবনগর-হাতিরঝিল-তুরাগে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল ও তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে।

বুধবার রাজধানীর ছোলমাইদ এলাকায় সূতিভোলা খাল পরিদর্শনে গিয়ে মেয়র একথা জানান।

বাড্ডার সাঁতারকুল সুতিভোলা খাল থেকে রামপুরা খাল পর্যন্ত নৌ চলাচল ব্যবস্থা চালু করা হবে জানিয়ে মেয়র আতিক বলেন, সুতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবই করবে সিটি করপোরেশন।

আতিক বলেন, এক সময় এ খাল ধরে কারওয়ানবাজার পর্যন্ত নৌকা চলাচল করত। এই খালটি এক সময় ভরাট হয়ে গিয়েছিল ময়লা আবর্জনায়। ওই সময় এর ওপর দিয়ে মানুষ হাঁটত। গত ৪০ বছর এই খালে কোনো সংস্কার করা হয়নি। খালের কিছু জায়গায় দখল করে ভরাট করা হয়েছে। দখলদারদের অনেকে নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। কিন্তু নিজের ইচ্ছায় সবকিছু হবে না।

মেয়র বলেন, আমি সিটি জরিপ নিয়ে কাজ করতে বলেছি। খালের পাশে প্রচুর ময়লা আবর্জনা, এই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে না। সুতিভোলা খাল থেকে সাঁতারকুল হয়ে আমরা আফতাবনগর পর্যন্ত যেতে চাই। সেখান থেকে একদিকে বালু নদী অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত নৌ চলাচলের ব্যবস্থা চালু করতে চাই।

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন এডিবির একজন পরামর্শক এবং বুয়েটের সাবেক অধ্যাপক মুজিবুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT