1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সীমান্তে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যায় পাথিলা গ্রাম থেকে মহেশপুর ৫৮ বিজিবির একটি দল এসব সোনা উদ্ধার করে।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় যে, সীমান্ত দিয়ে বড় ধরনের সোনার চালান ভারতে পাচার হবে। চালানটি আটক করার জন্য বিজিবির একটি দল উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ মাঠের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে আটকায় এবং তল্লাশি করে তার কোমরে থাকা একটি বেল্ট উদ্ধার করে।

একপর্যায়ে লোকটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত বেল্টের ভেতরে টেপ দিয়ে পেঁচানো ১৭টি সোনার বার পাওয়া যায়।

 

উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা। অজ্ঞাত পলাতক ব্যক্তিকে আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT