1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাজেটে স্বস্তির ইঙ্গিত: ৬০ নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, ভোজ্যতেল উৎপাদনে ১০ বছরের কর অবকাশ দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত হেলেন জেরিন খান

সালথায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৪ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার সকালে উপজেলার জুনা গট্টি এলাকায় পরিচালিত অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বানেচা আক্তার (৩৩) নামে এক নারীকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তার স্বামী হাসিব শেখ (৩১) ঘটনাস্থলে ছিলেন না। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবা ও গাঁজা জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারী ও পলাতক স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT