1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের মিডিয়া বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। সেখান থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত।

হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে খেলোয়াড়দের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের বড় সাফল্য উদযাপনেই এই আয়োজন করা হয়েছে।

সংগঠনটি ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দলকে অভিনন্দন জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৩-৩ সমতায় শেষ শটে গোল করে দলকে শিরোপা এনে দেন রোনান সুলিভান। তার স্নায়ুচাপ সামলে নেওয়া নিখুঁত শটেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

এর আগে নারী দল একাধিকবার এমন সংবর্ধনা পেলেও, বয়সভিত্তিক পুরুষ দলের জন্য এবারই প্রথম এমন আয়োজন হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT