1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

সাকিব-তাইজুলদের হতাশ করে লিড নিল শ্রীলংকা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৩৩ Time View

বৃষ্টির দরুন ঢাকা টেস্টের তৃতীয়দিন খেলা হয়েছে দুই সেশনেরও কম। একটা বড় সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে আজ চতুর্থ দিনে দ্রুত লিড নেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

কারণ হাতে আছে ৫ উইকেট।

আর সেই আশা দারুণভাবে পূরণ করে দিলেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও তার সঙ্গী অভিজ্ঞ তারকা দিনেশ চান্দিমাল।

দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে ভর করে মিরপুর মাঠে চতুর্থ দিনের দারুণ শুরু করল শ্রীলংকা। সাকিব-তাইজুলদের হতাশ করে ছেড়ে এ দুই ব্যাটার।

এ প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়ে ৩৬৯ রান জমা করেছে সফরকারীরা।  অর্থাৎ ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে শ্রীলংকা।

গতকাল ৫ উইকেটে ২৮২ রানের পর এখন পর্যন্ত সংগ্রহ ৩৬৯।  অর্থাৎ আজ ৮৭ রানের জুটি গড়েছেন ম্যাথিউস-চান্দিমাল।

২৪৬ বলে ৯৩ রানে অপরাজিত ম্যাথিউস, অন্যদিকে ১৩৪ বলে ৬১ রানে ব্যাট করছেন চান্দিমাল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT