1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও আধুনিক করতে সব গণপরিবহনে জিপিএস (GPS) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সব গণপরিবহনে বাধ্যতামূলকভাবে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। যেসব যানবাহনে জিপিএস থাকবে না, তাদের রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা ও বিস্তারিত তথ্য সংস্থাটির স্থানীয় অফিস থেকে পাওয়া যাবে এবং তাদের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে গণপরিবহনের গতিবিধি মনিটর করা সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা বাড়বে।

নতুন এই নিয়ম কার্যকর হলে বাস, মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনের চলাচল ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আসবে বলে আশা করছে বিআরটিএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT