1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

শ্রমিকদের খাবার দিতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের। পথিমধ্যে বজ্রপাতে শরীর ঝলসে তার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস (৬৫) রোববার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত তাকে আঘাত হানে। এতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাঙ্ক্ষিত মণ্ডল তৃণা তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন মনির বিশ্বাস বলেন, সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস রোববার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছতলায় আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT