1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও নার্সের অবহেলায় মেহেনিত বিন জিয়া নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) রাতে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, তিন দিন আগে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়। পরে সময়মতো চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।

শিশুটির মামা বলেন, শুক্রবার শিশুটি কিছুটা সুস্থ ছিল। কিন্তু রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে ডাক্তার পাওয়া যায়নি এবং নার্সদের আচরণ সহযোগিতামূলক ছিল না।

স্বজনদের দাবি, বৃহস্পতিবার শিশুটিকে আইসিইউতে নেওয়া হলেও শুক্রবার পর্যন্ত তার অবস্থার তেমন উন্নতি হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান বলেন, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগ ভিত্তিহীন হলেও কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT