1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

শিশু রামিশা হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে শিশু রামিশা হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হলিডে মার্কেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিসা সপ্না, ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, তাহসিন জেবা, লূবাবা জান্নাতসহ আরও অনেকে।

বক্তারা দাবি করেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

এ সময় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT