1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

শাহিন আফ্রিদির বলে বারবার আউট রোহিত, কারণ জানালেন শোয়েব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ Time View

পাকিস্তানের সিমার শাহিন শাহ আফ্রিদিকে খেলতেই পারেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শনিবারও এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিদিতে ধরাশায়ী হন ম্যান ইন ব্লু  ক্যাপ্টেন।

শাহিন শাহ আফ্রিদির বলে ভারতীয় দলের অধিনায়ক যেভাবে বোল্ড হয়েছেন সেটা নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি শোয়েব আখতার।

তার মতে, শাহিন শাহ আফ্রিদিকে রিড করতে পারছেন না রোহিত শর্মা। আর সেই কারণেই নাকি বারবার শাহিন আফ্রিদির বলে আউট হচ্ছেন।

শাহিন আফ্রিদির বিরুদ্ধে আবারও আউট হয়ে বেশি রান করতে পারেননি রোহিত শর্মা। তিনি কিছু ভালো শট খেললেও, শাহিনের দুর্দান্ত একটি বলে বোল্ড হন। রোহিত শর্মা ২২ বলে ২টি চারের সাহায্যে ১১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। এর আগেও বহুবার রোহিত শর্মাকে আউট করেছেন শাহিন শাহ আফ্রিদি।

রোহিত শর্মার এই আউট দেখে কিছুটা অবাকই হয়েছেন শোয়েব আখতার। তার মতে রোহিতকে দেখলে যেমন মনে হয় তার থেকে অনেক ভালো খেলোয়াড় তিনি।

শোয়েব আখতারের মতে, শাহিন শাহ আফ্রিদির বল বুঝতেই পারছেন না রোহিত শর্মা।

নিজের ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় শোয়েব আখতার বলেন, আমি মনে করি না শাহিন আফ্রিদির বল বুঝতে বা পড়তে সক্ষম হচ্ছেন রোহিত। রোহিত শর্মা যেভাবে আউট হয়েছেন তা আমি মোটেও পছন্দ করিনি। তিনি এর চেয়ে অনেক ভালো খেলোয়াড়। তিনি এর চেয়ে অনেক ভালো ব্যাটিং করতে পারেন। আমার মনে হয় সে খুব বেশি চাপ নিচ্ছেন রোহিত। বৃষ্টির কারণে ম্যাচটি বেশ কয়েকবার বন্ধ হয়ে যায় এবং এতে ব্যাটসম্যানদের মন খারাপ হয় এবং মনোসংযোগ নষ্ট হয়। এর জেরে উইকেট হারান শুভমন গিল। তিনি নিজেকে মনোনিবেশ করাতে পারেননি এবং সে কারণেই তিনি এমন বাজে শট খেলে বসেন।

এদিকে ম্যাচের পরে শাহিন আফ্রিদি বলেন, ম্যাচটি যদি হত, তাহলে এই ম্যাচ পাকিস্তানই জিতত।

 

এর মাঝেই আবার ইরফান পাঠান মজা করে নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ভাগ্যিস ম্যাচটা হলো না, এর ফলে প্রতিবেশীদের অনেক টিভি ভাঙা থেকে বেঁচে গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT