1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬৬ Time View

এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।

পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় এগিয়ে যান ফরাসিরা। তবে ম্যাচে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি স্পেনও। ম্যাচের ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। সেই গোলের সাত মিনিট না যেতেই লিড পেয়ে যায় স্পেন। এবারও গোল করেছেন লোপেজ। এর তিন মিনিট পর ২৮ মিনিটে ফের বল জালে জড়িয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড পেয়ে যায় স্পেন।

অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটি বুঝি ওখানেই শেষ। তবে না দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান ফরাসিরা। সাফল্য পায় ৭৯ মিনিটে এসে। আকলিউচের গোলে ম্যাচে ব্যবধান কমান ফরাসিরা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি আদায় করে নিয়ে ম্যাচে সমতা টানেন মাতেতা।

৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় এক্সটা টাইমে। সেখানে নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেয় স্পেন। ১০০ মিনিটে লিড নেওয়ার পর ১২১ মিনিটে এসে ব্যবধান ৫-৩ করে নেয় স্পেন। এক্সটা টাইমের দুটি গোলই করেছেন ক্যামেলো। আর তাতেই নিশ্চিত হয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবলে স্পেনের সোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT