1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০ রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার শীতের আগে তীব্র তেল সংকটের আশঙ্কা: ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কবার্তা ভিটোলের সিইওর ফরিদপুরে পরিত্যক্ত হাসপাতাল ও আবাসিক ভবনে এসআরবির অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭ ৫ বস্তা অবৈধ সার জব্দ যুক্তরাষ্ট্রে রেকর্ড দামে বেসামাল ডিজেল বাজার: কর ছাড়ের বড় ঘোষণা দিতে চলেছেন ট্রাম্প নিয়মিত মিশনে গিয়ে বড় দুর্ঘটনা: নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View
ছবিঃ সংগৃহিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি লেকের ধার থেকে রাবেয়া বেগম (৪৫) নামের এক নারী বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত রাবেয়া বেগম ভোলা সদর উপজেলার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের পরিবারের স্বজনদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাবেয়া বেগম জলসিঁড়ি আবাসন প্রকল্পের ভেতরে একটি নির্মাণাধীন ভবনে রান্নার কাজ করতেন। গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বের হন এবং এরপর থেকে আর বাড়ি ফেরেননি। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে সোমবার রাতে জলসিঁড়ি কোম্পানির ১২ নম্বর সেক্টর এলাকার লেকের পাড়ের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে এ বিষয়ে জলসিঁড়ি আবাসন কোম্পানির দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো একটি সময়ে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করার পর মরদেহটি ঝোপের আড়ালে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কারভাবে জানা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT