1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

রাজধানীর এই পাঁচ এলাকায় আজ বায়ুদূষণ বেশি

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ Time View

আজ বুধবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। গতকাল মঙ্গলবারও এ সময় রাজধানীর অবস্থান এই ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৭০। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আজ রাজধানীল মোট পাঁচ স্থানে বায়ু অনেক বেশি দূষিত।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪১০। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৩৫। চীনের বেজিং আছে তৃতীয় স্থানে, স্কোর ২০৬।

নগরীর পাঁচ এলাকায় দূষণ বেশি

নগরীর পাঁচ এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, স্কোর ১৭৭। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। অন্য চার এলাকা হলো বে’জ এজ ওয়াটার (১৭৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৬) এবং গোরান (১৬৩)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT