1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য

রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবি এমপি মিজানুর রহমানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

শুক্রবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে তার কাছে এ দাবি তুলে ধরেন সংসদ সদস্য। এ সময় রহনপুরের রেল যোগাযোগ উন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এমপি মিজানুর রহমান বলেন, রহনপুর রেলওয়ে স্টেশনকে রেলবন্দর হিসেবে উন্নীত করা হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।

তিনি রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো, বিদ্যমান ট্রেনের আসন ও বগি বৃদ্ধি, দ্বিতীয় প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে শেড নির্মাণ এবং ওয়াশফিড স্থাপনের দাবি জানান।

পরিদর্শনকালে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা রেলসচিবের কাছে স্থানীয় বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য জানান, রহনপুর স্টেশনের লাইন বৃদ্ধি ও ঢাকার সঙ্গে উন্নত রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে রেলসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রহনপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, রহনপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও রেলবন্দর বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT