1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩২৪ Time View

বাংলার আকাশ ডেস্ক:

নওগাঁর রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে প্রায় ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয়রা। পরে উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও রাণীনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মিরাট ইউপির মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে।

শিক্ষক হাফিজার রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানান ভাবে যৌন হয়রানী করে আসছিল। এ ঘটনায় ওই শিক্ষককের যৌন হয়রানীর অভিযোগে কয়েকবার মিটিংও করেছেন এলাকাবাসী। এরপরেও ওই শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পরে যান। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, উপজেলা সহকারি কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT