1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

যে কারণে ফিনল্যান্ডের প্রতি কৃতজ্ঞ জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে আনুষ্ঠানিক সফরে এসে জেলেনস্কির সঙ্গে এ বৈঠক করেন সাউলি।

এ সময় দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন তারা।

ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা ও ইউক্রেনের শান্তি ফর্মুলাসহ অন্যান্য বিষয়াদি আলোচনা করা হয়েছে।’

এ সময় রাশিয়ার ওপর ১০ম বারের মতো ফিনল্যান্ডের নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে অবিরতভাবে সমর্থন দেওয়ার জন্য, ফিনল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা ও বিচারের মুখোমুখি করতে সহযোগিতার জন্যও ধন্যবাদ।’

সাউলি নিনিস্তো জানিয়েছেন, ‘ইউক্রেনের জন্য যা যা করা সম্ভব করতে আমরা প্রস্তুত।’

এ সময় জেলেনস্কি প্রতিবেশী বেলারুশে হামলার ব্যাপারেও মুখ খোলেন। তিনি জানান, বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের, যদি না বেলারুশ যুদ্ধে জড়িয়ে পড়ে। জেলেনস্কির দাবি— মস্কোর প্ররোচনায় যুদ্ধে শামিল হতে পারে মিনস্ক।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছে ফিনল্যান্ড। ইউক্রেনে এ পর্যন্ত ৬৫ কোটি মার্কিন ডলারেরও সহায়তা প্যাকেজ দিয়েছে ফিনল্যান্ড।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT