1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ময়মনসিংহে কোরবানির জন্য ২ লাখ ২৬ হাজার পশু প্রস্তুত, দাম নিয়ে শঙ্কায় খামারিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ময়মনসিংহে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২ লাখ ২৬ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন খামারিরা। একইসঙ্গে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু প্রবেশ করলে বাজারদর কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

জেলা প্রাণিসম্পদ দফতরের তথ্য অনুযায়ী, এবার ময়মনসিংহে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮১ হাজার ২৬৬টি। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৪৮টি পশু। এর মধ্যে রয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৪৭টি গরু, ১ লাখ ৩ হাজার ৯৬৬টি ছাগল, ৫ হাজার ৩৪৪টি ভেড়া এবং ৮৮৬টি মহিষ।

জেলার চর ঈশ্বরদিয়া এলাকার একটি খামারে দেখা যায়, দুই বন্ধু আনিসুর রহমান ও আজাদ ইসলামসহ কয়েকজন কর্মী গরুগুলোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাদের খামারে শাহিওয়াল ও দেশি জাতের ৪৪টি গরু কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

খামারিরা জানান, পশুগুলো প্রাকৃতিক খাবারে লালন-পালন করা হচ্ছে এবং ভালো বৃদ্ধিও হয়েছে। তবে ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

খামারি আনিসুর রহমান বলেন, ন্যায্য দাম না পেলে টিকে থাকা কঠিন হয়ে যাবে। অন্যদিকে খামারি আফিয়া খাতুন বলেন, সীমান্ত দিয়ে গরু প্রবেশ না করলে তারা ভালো দাম পাবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম জানান, পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT