1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মোংলায় ৮ বছরেও শেষ হয়নি দুই সেতুর কাজ, বাঁশের সাঁকোয় চলছে হাজারো মানুষের জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দীর্ঘ ৮ বছরেও মোংলা উপজেলার চিলা ও সুন্দরবন ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে এখনো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করেই চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটির যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে বাঁশতলা বাজার সংলগ্ন এলাকায় দুটি সেতুর প্রকল্প নেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

২০১৮ সালে শুরু হওয়া ৯০ মিটার দীর্ঘ একটি সেতুর কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। অন্যদিকে ২০২১ সালে শুরু হওয়া ৪০ মিটার আরেকটি সেতুর কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও সেটিও বন্ধ অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, সেতু দুটি চালু না হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম ঝুঁকি তৈরি হয়েছে।

এক শিক্ষার্থী জানায়, বর্ষাকালে বাঁশের সাঁকো পার হতে গিয়ে প্রায়ই বই-খাতা পানিতে পড়ে যায়। স্থানীয়রা বলছেন, জরুরি সময়ে অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না, ফলে অসহায় অবস্থায় পড়তে হচ্ছে তাদের।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণ জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রকল্পের কাজ আটকে আছে। দ্রুত সমস্যা সমাধান করে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সেতু দুটি সম্পূর্ণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT