1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মেহেরপুর সীমান্তে অবস্থান করা ৬ জনের খোঁজ মিলছে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। রাতের কোনো এক সময় তারা ওই এলাকা থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

জানা গেছে, শনিবার ভোরে সীমান্ত এলাকায় ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয়। পরে ওই ছয়জন কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পরিবারের ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী এবং একজন শিশু ছিলেন। তারা শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী একটি পাটক্ষেতের পাশে অবস্থান করেন। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা তাদের খাবার ও পানি সরবরাহ করেন।

দিনভর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। ফলে ওই ব্যক্তিরা সীমান্ত এলাকায় রাতযাপন করেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবি ও গ্রামবাসী এলাকায় অবস্থান নেন। তবে রাতের পর তারা আর ওই ছয়জনকে সেখানে দেখতে পাননি। তারা বাংলাদেশে প্রবেশ করেছেন নাকি ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, রাত তিনটার পর থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদেরকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চরম অনিশ্চয়তা ও ধোঁয়াশা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT