1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মেসির নতুন রেকর্ড!

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২২১ Time View

লিওনেল মেসির বয়স ৩৬ ছাড়িয়েছে। কিন্তু এখনো তরুণদের মতোই খেলে যাচ্ছেন তিনি। বিশেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যেন আরও উজ্জীবিত। নিজের প্রাইম সময়ের রেকর্ডকেও কিনা পেছনে ফেলছেন এই বয়সে। এদিন বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম গোলটি করেন এ ফুটবল তারকা।

পেনসিলভানিয়ার সুবারু পার্কে বাংলাদেশ সময় বুধবার ভোরে লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

তাতে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি। ম্যাচে একটি গোল করেছেন মেসি। সেই গোলটি নিজের সব গোলকে ছাড়িয়ে যায়।

ম্যাচের ২০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রতিপক্ষের অর্ধে জোসেফ মার্তিনেজের কাছ থেকে বল পেয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। তার বাঁ পাশে ছিলেন রবার্ট টেইলর। সবাই ভেবেছিলেন হয়তো তাকেই পাস দেবেন মেসি। কিন্তু তা না করে ৩২ মিটার দূর থেকে আচমকা শট নেন মেসি। তার বুলেট গতির গড়ানো শট গোলরক্ষক আন্ড্রে ব্লেক ঝাঁপিয়ে হাতে লাগালেও শেষ রক্ষা করতে পারেননি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই গোলটিই এখন মেসির ক্যারিয়ারে করা সবচেয়ে দীর্ঘতম গোল। মাত্র ৩০ সেন্টিমিটারের ব্যবধানে নতুন রেকর্ড গড়েন।

এর আগে ২০১৮ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৩১.৭ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। তবে সেই গোলটি ছিল ফ্রি-কিক থেকে।

মায়ামিতে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে গোল পেলেন মেসি। তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। তাতে তার দলও রীতিমতো উড়ছে। মেজর সকার লিগের তলানিতে থাকা দলটি কিনা খেলছে লিগস কাপের ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT