1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

মেসির খেলা দেখতে মায়ামিতে এসে যা বললেন স্কালোনি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩০৩ Time View

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তার জাদু দেখতে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকে মানুষ। টিকিটের দাম হয় আকাশচুম্বী। তার পরও চাহিদা থাকে তুঙ্গে।

 

মেসির এমন পারফরম্যান্স দেখতে এবার আর্জেন্টিনা থেকে উড়ে এসেছেন তারই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিগস ক্লাবের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। যেখানে শেষের গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচটিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।

 

ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে স্কালোনি প্রবেশ করতেই আর্জেন্টাইন ভক্তরা ঘিরে ধরেন তাকে। ছবি তুলতে থাকেন পছন্দের কোচের সঙ্গে। পরিবারের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে আসা আর্জেন্টাইন এ কোচ কথা বললেন মেসিকে নিয়ে। জানালেন সে যখন খুশি থাকে এমনই পারফরম্যান্স দিতে থাকে।

 

 

স্কালোনি বলেন, ‘লিওকে (মেসি) দেখতে আমি সপরিবারে এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী। আর সে যখন খুশি থাকে, তখন অন্যদের চেয়ে ভিন্নভাবে সব কিছু করে থাকে।’

 

ম্যাচটির ৮৬তম মিনিটে গোল পান মেসি। এই গোলে এ নিয়ে মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে জিতিয়ে দেন নাটকীয়ভাবে। পরের তিন ম্যাচেই গোল করেন দুটি করে। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এ ছাড়া সহায়তা করেছেন তিন গোলে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT