1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

মেট্রোরেলের লাইনের ওপর ডিশের তার, ট্রেন চলাচল বন্ধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ Time View

মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর ডিশের তার এসে পড়ায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

ডিশের তার নিয়ে জটিলায় মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালাচল বন্ধ হয়ে যায়। মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘সাময়িক সমস্যার কারণে’ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় বিভিন্ন স্টেশনে মেট্রোরেলের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমে যায়। ওই তার সরানোর পর চলাচল শুরু হয়।

বেলা ১২টা ২৮ মিনিটে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন ফার্মগেট স্টেশন ছেড়ে যায়। একই সময়ে উল্টো দিক দিয়েও ট্রেন চলাচল শুরু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, কারওয়ান বাজার ও শাহবাগের মাঝামাঝি এলাকায় কেউ একজন মেট্রোরেলের কেবলের ওপর একটি ডিশের তার ছুড়ে মেরেছে। এ কারণে সতর্কতা হিসেবে ট্রেন ধীরে চালানো হচ্ছে।

তিনি জানান, ডিশের তারটা ঝুলে ছিলো মেট্রোরেলের মেইন কেবলের ওপরে। পরে মেট্রোরেলের লোকজন সেখানে গিয়ে তার সরিয়ে দেয়।

ট্রেন বন্ধ থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেছিলেন, বৈদ্যুতিক তার পুড়ে গেছে, সেটা মেরামত করা হচ্ছে। তবে পরে কর্মকর্তাদের কথায় এর সত্যতা পাওয়া যায়নি।

বোর্ডে দেখানো হচ্ছিল মতিঝিলগামী দুটি ট্রেনের আসার সময় বারবার বাড়ছে আর উত্তরাগামী একটি ট্রেনেরও সময় বাড়ছে।

টিকেট বা এমআরটি পাস থাকার পরও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তখন। ফলে দ্বিতীয় তলায় অনেক মানুষের লম্বা লাইন পড়ে যায়।

পরে মাইকে মেট্রোরেল চালাচল সাময়িত বন্ধ থাকার কথা জানিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। মিনিট ১৫ পর উত্তরাগামী ট্রেন আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT